মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

খোশ আমদেদ মাহে রমজান

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জুন, ২০১৬
  • ৬৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ ৪ রমজান। রমজান মাসের একটি বিশেষ নামাজ হচ্ছে সালাতুত্ তারাবীহ্ বা তারাবীহর নামাজ। নামাজ ফারসী শব্দ। আরবী সালাত শব্দের অর্থ হিসেবে নামাজ শব্দ এসেছে। আমাদের দেশে সালাতের চেয়ে নামাজ শব্দটিই বেশি প্রচলিত। তারাবীহ্র নামাজ কেবলমাত্র রমজান মাসেই। এশার নামাজের পরে এবং বিতরের নামাজের আগে দুই দুই রাকাত করে দশ সালামে বিশ রাকাত আদায় করতে হয়। এই নামাজ সুন্নতে মুয়াক্কাদা।
এখানে উল্লেখ্য যে, সুন্নাত দুই প্রকার, যথা সুন্নতে মুয়াক্কাদা এবং সুন্নতে গায়েব মুয়াক্কাদা। সুন্নতে মুয়াক্কাদা ওয়াজিবের কাছাকাছি। বিনা কারণে তা বর্জন করলে গুণাহ্ হবে। সুন্নতে গায়েব মুয়াক্কাদায় প্রচুর সওয়াব আছে কিন্তু ছেড়ে দিলে দোষের হয় না।
তারাবীহÍ নামাজ জামাতের সাথে আদায় করলে সওয়াব বেশি পাওয়া যায়। হাদীস শরীফে তারাবীহ্র নামাজের অনেক মাহাত্ম্য বর্ণিত আছে। হযরত আবু হুরায়রা রাদিআল্লাহ্ তা’আলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেছেন আমি হযরত রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি রমজানে ইমানের সাথে এবং সওয়াব লাভের আশায় তারাবীহ্র সালাত আদায় করবে তার পূর্ববর্তী গুণাহ্ মাফ করে দেয়া হবে।(বুখারী শরীফ) তারাবীহ্ শব্দের অর্থ বিরাম। এই নামাজে প্রতি চার রাকাত অন্তর কিছু সময় বিরাম নেয়া হয়। এই বিরামকালে যে দোয়াখানি পাঠ করা হয় তা হচ্ছে সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানা যিল ইযযাতি ওয়াল আযমাতি ওয়াল হায়বাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়ায়ী ওয়াল জাবারুতি, সুবহানাল মালিকিল হায়যিল্লাযী লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদান, সুববুহুন কুদ্দুসুন রব্বানা ওয়াল রব্বুল মালাইকাতি ওয়াররূহ। এই দোয়ার বাংলা অর্থ এরূপ ঃ পবিত্রতা ঘোষণা করছি সেই মহান সত্তার যিনি রাজ্য ও রাজত্বের অধিপতি, পবিত্রতা ঘোষণা করছি সেই মহান সত্তার যিনি ইজ্জত, মহত্ত্ব, প্রতাপ-প্রতিপত্তি, শক্তিমত্তা, সৌকর্য ও মাহাত্ম্যের অধিপতি, পবিত্রতা ঘোষনা করছি সেই মহান সত্তার যিনি মালিক, চিরঞ্জীব যার ঘুম নেই, যার মৃত্যু নেই, তিনি সদাসর্বদা বর্তমান, তিনিই মহিমাময়, পবিত্র, তিনিই আমাদের রব্ এবং রব্ ফেরেস্তাদের ও রুহের। তারাবীহ্র নামাজ সায়িম মননে প্রফুল্লতার সৌকর্য এনে দেয় এবং সামাজিক বন্ধন ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করে।
এদিকে পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় ইমাম সমিতি হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ শায়েস্তানগর জামে মসজিদে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে আলোচনা করবেন মাওঃ ক্বারী নাজমুল হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com