বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে ইভটেজারদের হাত থেকে বোনকে রক্ষা করতে গিয়ে ভাই হাসপাতালে

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জুন, ২০১৬
  • ৬১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর আলীনগর গ্রামে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটে ও তার দলবলের হামলায় তারেক আহমেদ নামের এক যুবক আহত হয়েছে। সে ওই গ্রামের আয়াত আলীর পুত্র। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহত আয়াত আলী জানায়, দীর্ঘদিন ধরে গোবিন্দপুর কেটোবাড়ি গ্রামের ফরাস উদ্দিনের পুত্র বখাটে মোহন মিয়া ও তার দলবল স্কুল কলেজে আসা যাওয়ার পথে ছাত্রীদেরকে ইভটিজিং করে। ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। কেউ প্রতিবাদ করলে তাদের উপর চড়াও হয় তারা। গতকাল ওই সময় আলী নগর গ্রামের নবম শ্রেণীর এক ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে মোহন, পাভেলসহ তার দলবল ইভটিজিং করে। এতে ওই ছাত্রীর ভাই তারেক প্রতিবাদ করলে তাকে পিঠিয়ে আহত করে। আহত অবস্থায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com