মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

ইনাতগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

  • আপডেট টাইম বুধবার, ৮ জুন, ২০১৬
  • ৫৬৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের টগপুর গ্রামে লন্ডন প্রবাসী ইসলাম উদ্দিনের বাড়িতে গত সোমবার রাত প্রায় ২ টার সময় দুঃসাহসিক ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানায়, ওই দিন রাত প্রায় ২টার সময় প্রথম রোজার সেহরীর রান্না করছিলেন বাড়ির মহিলারা। এ সময় ঘরের কলাপশিবল গেইটে তালা ছিলনা। এই সুযোগে ৭/৮জনের মুখোশধারী ডাকাত দল বাড়ির কলাপশিবল গেইট দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে চাবি দিতে বলে। তারা চাবি দিয়ে ষ্টিলের আলমিরা ও সুকেস খোলে ৭ ভরি স্বর্ণ, নগদ টাকা, অন্যান্যে মালামালসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশসহ ইনাতগঞ্জ আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালিক, হাজী মান্নান ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহাঙ্গীর বকসসহ গ্রামবাসী ঘটনা স্থলে ছুটে যান। এ সময় এলাকাবাসী ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই ধর্মজিৎ সিনহার নেতৃত্বে পুলিশের টহল ব্যবস্থা জোরদার না থাকায় এলাকায় ঘন ঘন চুরি ও ডাকাতি সংঘটিত হচ্ছে বলে অভিযোগ করেন। তারা এলাকায় চুরি ডাকাতি প্রেিরাধে পুলিশের টহল ব্যবস্থা জোরদার করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com