মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড সদস্য আনোয়ার হোসেনের অব্যাহতি চেয়ে আবেদন

  • আপডেট টাইম বুধবার, ৮ জুন, ২০১৬
  • ৫৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সদস্য আনোয়ার হোসেন অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। জেলা ইউনিট কমান্ড বরাবরে অব্যাহতিপত্রে তিনি উল্লেখ করেন যে, গরীব মুক্তিযোদ্ধাদের উপকার করার জন্যই তিনি কমান্ডের সদস্য নির্বাচিত হয়েছিলেন। কিন্তু তিনি তা করতে পারছেননা। এ নিয়ে লোকোচুরি খেলা চলছে বলে তিনি উল্লেখ করেন। চুনারুঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, চুনারুঘাটের সাধারণ মুক্তিযোদ্ধাগণ ভোট দিয়ে তিনিসহ ৫জনকে নির্বাচিত করেছিলেন। এই ৫জন জেলা কমান্ডে থাকার পরও চুনারুঘাট উপজেলা কমান্ড সাধারণ মুক্তিযোদ্ধা বিশেষ করে মৃত মুক্তিযোদ্ধা পরিবারের উপর অত্যাচার, অবিচার, ভাতার টাকা লুটপাট করছে। এসব বিষয় জানার পরও কেউ কোন প্রতিকার করছেনা। এসব বিষয় সইতে না পেরে মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সদস্য পদ থেকে অব্যাহতির জন্য আবেদন করেছেন বলে তিনি জানান।
এদিকে মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা থাকা সত্বেও চাকুরি না পাওয়ায় প্রধানমন্ত্রী বরাবরে আবেদন করেছেন। আবেদনে তিনি উল্লেখ করেন, মুক্তিযোদ্ধা কোটার প্রার্থী না পাওয়ায় সাধারণ মেধা তালিকা হতে এ কোটা পূরণ করার সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে টেলিভিশনে প্রচার করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, অসংখ্য মুক্তিযোদ্ধা কোটার প্রার্থী আবেদন করেও চাকুরি পাচ্ছেনা। বিভিন্ন অজুহাত এবং কৌশলে মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের চাকুরি দেয়া হচ্ছেনা। ফলে মুক্তিযোদ্ধা কোটার অসংখ্য চাকুরি প্রত্যাশি বেকার দিনযাপন করছে। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com