বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়ন নির্বাচন আজ

  • আপডেট টাইম শনিবার, ৪ জুন, ২০১৬
  • ২১০৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ আজ শনিবার চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হচ্ছে, ১নং গাজীপুর ইউনিয়ন, ২নং আহম্মদাবাদ ইউনিয়ন, ৩নং দেওরগাছ ইউনিয়ন, ৪নং পাইকপাড়া ইউনিয়ন, ৫নং শানখলা ইউনিয়ন, ৬নং চুনারুঘাট সদর ইউনিয়ন, ৭নং উবাহাটা ইউনিয়ন, ৮নং সাটিয়াজুরি ইউনিয়ন, ৯নং রাণীগাঁও ইউনিয়ন, ১০নং মিরাশী ইউনিয়ন। ওই সকল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৭ জন, সাধারন সদস্য পদে ৪৪৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চুনারুঘাটে ১০টি ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ৪৪৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৯১ হাজার ২৫৩ এবং মহিলা ভোটার রয়েছে ৯৪ হাজার ২২৫ জন। ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে ১০০টি এবং গোপন কক্ষের সংখ্যা রয়েছে ৩৬৯টি। উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম তালুকদার জানান, নির্বাচন সুষ্টু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং সকল ধরনের বিশৃঙ্খলা এড়াতে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com