বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে ইমামকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আহত ২০

  • আপডেট টাইম শনিবার, ৪ জুন, ২০১৬
  • ৮৫৭ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামে শুক্রবার দুপুরে মসজিদের ইমামকে কেন্দ্র করে গতকাল শুক্রবার দুপুরে পরে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের বি-বাড়িয়া, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক মমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, আন্দিউড়া চক বাজারের মসজিদের ইমামকে কেন্দ্র করে একই গ্রামের আব্দুল কাইয়ুম ও আব্দুল আলিমের মধ্যে মত বিরোধ দেখা দেয়।
এরই জের ধরে দু’পক্ষের লোকজন শুক্রবার দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় আব্দুল হালিম (৫০), তার ছেলে মাহমুদ (২৮), আজম উদ্দিন (৫০), হুমায়ুন মিয়া (৪৫) কে বি-বাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং শাহ আলম (৩৮), তোফায়েল (২৩), আব্দুল আউয়াল (৪৫) কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com