বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

১০ম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হবিগঞ্জ, বানিয়াচঙ্গ ও চুনারুঘাটে দায়েরকৃত ৮ মামলায় বিএনপি, জামায়াত ও অঙ্গসংগঠনের দেড়’শ নেতা-কর্মী জামিন লাভ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০১৪
  • ৫২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ১০ম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হবিগঞ্জ, বানিয়াচঙ্গ ও চুনারুঘাটে দায়েরকৃত ৮ মামলায় বিএনপি, জামায়াত ও অঙ্গসংগঠনের প্রায় দেড়’শ নেতা-কর্মী জামিন লাভ করেছেন। গতকাল হবিগঞ্জ সিনিয়র জুডিসয়াল ম্যাজিষ্ট্রেট মুসলেহ উদ্দিনের আদালতে হাজির হলে তিনি তাদের জামিন মঞ্জুর করেন।
বানিয়াচঙ্গে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ, পেট্টোল বোমা হামলা, কেন্দ্র ভাংচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় বানিয়াচঙ্গ থানায় পুলিশ বাদী হয়ে পৃথক দ্রুত বিচার আইনে ৫টি মামলা দায়ের করা হয়। ওই মামলায় বিএনপি, জামায়াত, ছাত্রদল, যুবদল, ছাত্রশিবির সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের শতাধিক নেতা-কর্মীকে আসামী করা হয়।
ওই ৫টি মামলার অভিযুক্ত নেতা-কর্মীরা গতকাল বুধবার হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুসলেহ উদ্দিন এর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। শুনানী শেষে বিজ্ঞ হাকিম সকলের জামিন মঞ্জুর করেন।
অপর দিকে নির্বাচনের পূর্বে চুনারুঘাটে মোস্তফা শহীদ অডিটরিয়াম ভাংচুর ঘটনায় পুলিশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালীম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই মামলায় নাঈম সহ ৫ নেতা গতকাল হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুসলেহ উদ্দিন এর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। শুনানী শেষে বিজ্ঞ হাকিম তাদের জামিন মঞ্জুর করেন।
এদিকে ১০ম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সন্ধ্যার পর বিএনপি অঙ্গ সংগঠন এর প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় শহরের তিনকোণা পুকুর পাড় ও শায়েস্তনগরে পুলিশের বিক্ষোভে বাধা দিলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপি যুবদল, ছাত্রদল সহ অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করে। ওই মামলায় অভিযুক্ত জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতুসহ ৫ জন গতকাল হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুসলেহ উদ্দিন এর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। শুনানী শেষে বিজ্ঞ হাকিম তাদের জামিন মঞ্জুর করেন। ইতিপূর্বে ওই মামলায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিমসহ ৪৫ নেতাকর্মী আদালত থেকে জামিন লাভ করেন।
আসামীদের পক্ষে ছিলেন এডঃ মঞ্জুর উদ্দিন শাহীন, এডঃ আরিফ চৌধুরী, এডঃ ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, এডঃ নুরুল ইসলাম, সহ আইজীবী ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com