বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জেলা জাপা সাধারণ শংকর পালের কৃতজ্ঞতা প্রকাশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০১৪
  • ৫৪৪ বা পড়া হয়েছে

হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শংকর পাল এক বিবৃতিতে ৫ জানুয়ারির নির্বাচনে হাজার হাজার প্রকৃত ভোটার, দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভাকাংখিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।  বিবৃতিতে তিনি বলেন, স্বাধীনতা পর থেকে যে সব এলাকায় কোন নির্বাচনে নৌকা ছাড়া অন্য প্রতিক বিজয়ী হয়নি। সেই সব এলাকায় লাঙ্গলের বিজয় হয়েছে। এতেই প্রমাণ করে জনগণের রায় জাতীয় পার্টির পক্ষে ছিল। কিন্তু  জনগণের বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে। এতে আমি মনে করি জনগণের রায়ে আমি নির্বাচিত হয়েছি। তিনি বলেন, ৫০ টি কেন্দ্রের জনগণকে ভোটার অধিকার প্রয়োগ করতে হয়নি। তাদেরকে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। যারা বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জের জনগণের ভোটাধিকার হরণ করেছেন, জনগণ তাদের প্রত্যাখান করবেন। তিনি বলেন, ৫ জানুয়ারীর নির্বাচনে যারা আমার পাশে ছিলেন, ভবিষ্যতেও আমার পাশে থেকে তারা বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জের উন্নয়নে পাশে থাকবেন বলে আশা ব্যক্ত করছি এবং বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জবাসীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।  আমি বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জের জনগনের সুখে দুঃখে পাশে ছিলাম এবং সব সময়ই থাকবো। এ জন্য তাদের দোয়া. আর্শিবাদ ও সার্বিক সহযোগিতা কামনা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com