বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে নির্বাচনী অফিসে হামলা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর

  • আপডেট টাইম বুধবার, ২৫ মে, ২০১৬
  • ৬৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বশির মিয়ার বানেশ্বর নির্বাচনী অফিসে হামলা চালিয়েছে স্বতন্ত্র প্রার্থীর লোকজন। হামলায় কমপক্ষ ১০ জন আহত হয়েছে। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করা হয়ছে।
সূত্রে জানা যায়, গত ২১ মে সন্ধ্যায় মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বশির মিয়ার বানেশ্বর নির্বাচনী অফিসে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মিজানের সমর্থকরা হামলা চালায়। এ সময় অফিসের আসবাবপত্র ভাংচুর করা হয়। এতে মহিলাসহ ১০জন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌছুলেও হামলাকারীদের বিরুদ্ধে কোন প্রতিকার না নিয়ে রহস্যজনক নিরবতা পালন করে। আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বশির মিয়া ও তার সমর্থকদের অভিযোগ অ্যাডভোকেট মাহবুব আলী এমপির চাচাতো ভাই বিএনপির সাবেক নেতা মিজানুর রহমান মিজান আওয়ামীলীগের মনোনয়নের জন্য আবেদন করেন। কিন্তু দলীয়ভাবে তাকে মনোনয়ন না দেয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি আওয়ামীলীগ প্রার্থীর প্রচার প্রচারণায় বিভিন্ন ভাবে বাধা সৃষ্টি করছেন।
এ ব্যাপারে মাধবপুর থানার ওসি মোক্তাদির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ২১ মে যে ঘটনাটি ঘটেছে তা অফিসের বাইরে ঘটেছে। অফিসের ভিতরে যে ভাংচুরের ঘটনাটি আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকরা নিজেরাই ঘটিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com