শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে সভা

  • আপডেট টাইম বুধবার, ১৮ মে, ২০১৬
  • ৫৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের পাবলিক প্লেস কর্তৃপক্ষদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। এনজিও প্রতিষ্টান সীমান্তিক তামাক মুক্ত সিলেট প্রকল্প’র আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল সিভিল সার্জন সভা কক্ষে উক্ত সভা অনুষ্টিত হয়। সিভিল সার্জন ডাঃ দেবপদ রায় এর সভপতিত্বে ও সীমান্তিকের প্রজেক্ট অফিসার শেফালী বেগমের পরিচালনায় সভায় বক্তারা বলেন যারা ধূমপানে আসক্ত তাদরেকে সচেনতা সৃষ্টি করা প্রয়োজন। আর নতুন প্রজন্মদেরকে তামাক ব্যবহার থেকে মুক্ত রাখলে নতুন করে আর ধূমপায়ীর সংখ্যা বাড়বেনা। বক্তারা বলেন, স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি করা একান্ত প্রয়োজন। প্রতিটি পাবলিক প্লেসে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন করা সম্ভব।
সভায় অনান্যদের মাঝে বক্তব্য রাখেন সিনিয়র সহশিক্ষা কর্মকর্তা মোঃ কলিম উল্লা, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এমএ হালিম, এজাহিকাফ টিভির প্রতিনিধি মোঃ রহমত আলী ও ব্যবসায়ী মোঃ নজরুল ইলাম। এসময় উপস্থিত ছিলেন সীমান্তিকের প্রকল্প সমন্বয়কারী রেজওনা আরফীন তান্নি, মিডিয়া অফিসার মুরাদ বক্স ও ফিল্ড অফিসার সৈয়দ হামিদ আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com