মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

খাদ্যমন্ত্রীর সম্মানে ফ্রান্স আওয়ামীলীগের সংবর্ধনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ মে, ২০১৬
  • ৫৮১ বা পড়া হয়েছে

আবু তাহির, প্যারিস থেকে ॥ সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর জন্য বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এদেশে জঙ্গি জন্ম দিয়েছে। বেগম খালেদা জিয়া যে জঙ্গিদের জন্ম দিয়ে লালন-পালন করেছেন একদিন ওই জঙ্গিরা তাকেই ছোবল মারবে। গত রবিবার  সন্ধ্যায় ফ্রান্স আওয়ামীলীগের উদ্যোগে প্যারিসের প্লেস দ্যা ফ্যাথে অভিজাত রেস্তুরা মেহরাবে বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী এডঃ কামরুল ইসলাম এর সম্মানে এক সংবর্ধনা ও নৈশভোজ  অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিপুল সংখ্যক আওয়ামীলীগ নেতাকর্মীদের প্রানবন্ত উপস্থিতিতে ফ্রান্স আওয়ামীলীগ সভাপতি মোহসীন উদ্দিন খান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেইন কয়েছ এর পরিচালনায় এসময় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, সাবেক সিনিয়র সহ সভাপতি ওয়াহিদ বার তাহের, সাবেক সহ সভাপতি নাসির চৌধুরী, উপদেষ্ঠা চেয়ারম্যান মিজান চৌধুরী মিন্টু, আওয়ামীলীগ নেতা আশরাফুল ইসলাম, শাহজাহান রহমান, মিজান সরকার সহ আওয়ামীলীগের নেতারা। এ সময় খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম ফ্রান্স আওয়ামীলীগের নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন  সরকার বাংলাদেশের সর্বক্ষেত্রে বিশেষ করে শিক্ষা, চিকিৎসা,  যোগাযোগ এর ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে উল্লেখ করে তিনি বলেন এসকল ক্ষেত্রে প্রবাসীদের অবদান বিরাট গুরুত্ব্পূর্ন। ফ্রান্স কর্মজিবিলীগ এর সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম রুহেল ও ফ্রান্স আওয়ামীলীগ নেতা আলী হোসেন এর করা প্যারিস বাংলা প্রেস ক্লাবের উত্তাপিত প্রবাসীদের মরদেহ বাংলাদেশে রাষ্ট্রীয় খরচে প্রেরণের দাবি বাস্তবায়নে সরকারের ভুমিকা নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী বলেন এটি অত্যন্ত যুক্তিক দাবি শিঘ্রই বাস্তবায়নের চেষ্টা করবে সরকার। তিনি বলেন একাত্তরে গোলাম আযম, নিজামী, মুজাহিদসহ আল-বদর, রাজাকাররা যে জুলুম, নির্যাতন, হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ করেছে। তা মাফ করার ক্ষমতা কারো নেই, যতক্ষণ না ওই ভিকটিম পরিবারগুলো তাদের ক্ষমা না করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com