বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

প্যারিস বাংলা প্রেস ক্লাবের সাথে খাদ্যমন্ত্রীর মতবিনিময়

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ মে, ২০১৬
  • ৫৬৬ বা পড়া হয়েছে

আবু তাহির, ফ্রান্স থেকে ॥ প্রবাসী বাংলাদেশিদের মরদেহ সরকারী খরচে দেশে প্রেরণের যৌক্তিক দাবী সংসদে উত্তাপন করা হবে বলে জানিয়েছেন ফ্রান্স সফররত খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। গত রোববার প্যারিসের অভিজাত নভ হোটেল লবিতে প্যারিস বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এ সময় দেশের সাম্প্রতিক গুপহত্যা ও দেশকে অস্থিতিশীল করার জন্য জামায়াত বিএনপি কে দায়ী করেন মন্ত্রী, তবে তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক অবনতি ও বাংলাদেশ থেকে তুরস্কের রাষ্ট্রদূত প্রত্যাহার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কোন মন্তব্য করেন নি।
মতবিনিময় সভায় প্যারিস বাংলা প্রেসক্লাব’র সভাপতি আবু তাহির, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান বাবু, প্রচার সম্পাদক নয়ন মামুন, মামুনুর রহমান, সাকিব আহমদ মুসা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন প্যারিস বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। পরে মন্ত্রীকে আইফেল টাওয়ার সদৃশ্য একটি ক্রেষ্ট তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন এডভোকেট আতাউর রহমান শামিম ও ফ্রান্স ছাত্রলীগ সভাপতি আশরাফুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com