রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

চুনারুঘাটে কৃষকদল নেতা শামীমের নেতৃত্বে হরতাল

  • আপডেট টাইম বুধবার, ৮ জানুয়ারী, ২০১৪
  • ৭১৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাটে ১৮ দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের শেষ দিন শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার হরতাল চলাকালে চুনারুঘাট পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক সারোয়াজ নেওয়াজ শামীমের নেতৃত্বে শহরের বিভিন্ন সড়কে পিকেটিং শেষে দুপুরে পৌর কৃষকদলের উদ্যোগে এক পথসভার মাধ্যমে হরতাল পালন করা হয়। পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক সারোয়ার নেওয়াজ শামীমের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলী। পথ সভার বক্তব্যে হরতাল পালনে সহযোগিতা করায়, পরিবহন শ্রমিক পুলিশ প্রশাসন ও উপজেলাবাসীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান এবং কৃষকদলের শান্তিপূর্ণ হরতাল পালনে সাহসী ভূমিকা রাখায় কৃষকদল নেতৃবৃন্দকে মেয়র অভিনন্দন জানান। মেয়র বলেন বিএনপি অরাজকতা ও সহিংসতায় বিশ্বাসী নয়। দেশ ও জাতির কল্যাণে শান্তিপূর্ণ হরতালে বিশ্বাস করে বিএনপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com