বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে মাধবপুরে স্কুল ছাত্রীর আত্মহত্যা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬
  • ৫৫০ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরে এস.এস.সি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় গতকাল বুধবার বিকালে লিপি দেবনাথ ওরুপে বন্যা (১৬) নামে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত বন্যা পৌরসভার নোয়াগাঁও গ্রামের কৃষ্ণ দেবনাথের মেয়ে। জানা যায়, লিপি দেবনাথ ওরুপে বন্যা প্রেমদাময়ী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়ে ছিল। গতকাল বুধবার সকালে বান্ধবীদের সাথে ফল জানার জন্য স্কুলে যায় সে। ফল ঘোষিত হলে দেখা যায় বন্যা পাশ করতে পারেনি। তাই চুপচাপ বাড়ীতে চলে আসে। এবং দুপুরের পর মাকে মন্দিরে প্রসাদ আনার জন্য পাঠায়। মা মন্দির থেকে ফিরে দেখতে পায় বন্যা ঘরের পাখার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তার চিৎকার শুনে প্রতিবেশীরা বন্যার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com