শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ দারুল হিকমাহ মাদ্রাসা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

  • আপডেট টাইম সোমবার, ২৬ আগস্ট, ২০১৩
  • ৫৯৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল হবিগঞ্জ জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার নবীগঞ্জ উপজেলার পূর্বতিমিরপুর দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসা পরিদর্শন করেন। পরিদর্শনকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ লুৎফর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহমুদুল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম সাইফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার সুবোধ চন্দ্র সূত্রধর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিন, উপজেলা সমবায় কর্মকর্তা হাসনা হেনা সঙ্গে ছিলেন।
জেলা প্রশাসক মাদরাসার ধারাবাহিক উন্নতমানের রেজাল্ট, সু-শৃংখল ছাত্র-ছাত্রী, সুন্দর ম্যানেজমেন্ট ও মনোরম পরিবেশের ভূয়শী প্রশংসা করে মাদরাসা এমপিওভুক্তির ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়া মাদরাসার উন্নয়নে নবীগঞ্জের ধনাঢ্য প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানান। বিশেষ করে মাদরাসায় একটি সমৃদ্ধ কম্পিউটার ল্যাব স্থাপনের উপর গুরুত্বারোপ করেন।
মাদরাসার পক্ষ থেকে জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদারকে সম্মাননা স্মারক প্রদান করেন মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি পৌর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দীন, নবীগঞ্জ ইসলামিক শিক্ষা সোসাইটির চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী, মাদরাসার অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য মাষ্টার আব্দুল মালিক চৌধূরী ও আজিজুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com