বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

গোবিন্দপুরে গাছের ডাল কাটা কেন্দ্র করে সংঘর্ষ ॥ আহত ১০

  • আপডেট টাইম সোমবার, ৯ মে, ২০১৬
  • ৫৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গতকাল রবিবার সকালে এ সংঘর্ষ হয়।
আহত সুত্রে জানা যায়, নুরুল ইসলামের গাছের ডাল কাটার সময় আব্দুন নুর বাঁধা দেয়। এ সময় দুই জনের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বাড়ি ঘর ভাংচুর হয়। এদিকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা আব্দুন নুরের লোকজন নুরুল ইসলামের লোকজনের উপর হামলা চালায়। সেখানেও সংঘর্ষের ঘটনা ঘটে। আহত অবস্থায় নুর ইসলাম (৪৫), লিমা আক্তার (১৫), ফজলুল হক (২৫), আব্দুন নুর (৫০), মোজাম্মিল (৩০), লিজা আক্তার (২০) ও অন্তঃসত্তা গৃহবধু রোজিনা (৩০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com