বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী পিতাকে আর্থিক জরিমানা

  • আপডেট টাইম শনিবার, ৭ মে, ২০১৬
  • ৫৭৫ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিনখোলা গ্রামে একটি বাল্য বিয়ে ভেঙ্গে দিয়েছেন সহকারী কমিশনার ভূমি রফিকুল ইসলাম।
গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার দুপুরে কনের বাড়ীতে হাজির হয়ে এ বিয়ে ভেঙ্গে দেন। এবং মেয়ের বাবাকে ১ হাজার টাকা জরিমানা করেন।
মাধবপুর থানার ওসি মোঃ মোকতাদির হোসেন রিপন জানান, উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামের বাহার মিয়ার মেয়ে চৌমুহনী খুরশিদ স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেনীর ছাত্রী মহুয়া আক্তার চাঁদনীর বিয়ে ঠিক করেন ব্রাহ্মনবাড়ীয়া সদরের নন্দনপুর এলাকার আব্দুল করিমের পুত্র উসমান মিয়া (২৫) এর সাথে। যথারীতি বৃহস্পতিবার চাঁদনীর গায়ে হলুদ সন্ধ্যা অনুষ্টিত হয়। শুক্রবার দুপুরে বর উসমান মিয়া প্রায় শ’খানেক বরযাত্রী নিয়ে উপস্থিত হয় চাঁদনীর বাড়ীতে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম বিষয়টি অবগত হয়ে তাৎক্ষনিকভাবে বিয়ে বন্ধ করার জন্য সহকারী কমিশনার ভূমি রফিকুল ইসলামকে ঘটনাস্থলে পাঠান। বিয়ে বাড়ীতে সবাই যখন বর ও বিয়ের আনুষ্টানিকতা নিয়ে ব্যস্থ ঠিক সেই সময় সহকারী কমিশনারের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত গিয়ে উপস্থিত হয়। পুলিশ দেখে অনেক অতিথি ও বরযাত্রীরা যে যার মতো করে পালিয়ে যায়। পরে সহকারী কমিশনার ভূমি নাবালিকা মেয়ের বিয়ের আয়োজন করায় চাঁদনীর বাবাকে ১ হাজার টাকা জরিমানা করেন এবং বিয়ে ভেঙ্গে দিয়ে চাঁদনীকে স্থানীয় চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগের কাছে জিম্মা দিয়ে আসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com