বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

উচাইল চারিনাও গ্রামে হত্যা মামলার আসামী প্রতিপক্ষের পিটুনীতে নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ৬ মে, ২০১৬
  • ৬৩৯ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল চারিনাও গ্রামে জহুর আলী হত্যা মামলার এক আসামী প্রতিপক্ষের পিটুনীতে মারা গেছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ সদর মডেল থানার এসআই সুমন চন্দ্র হাজরার নেতৃত্বে একদল পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে জহুর আলী হত্যা মামলার এক আসামী আটক করে। গ্রেফতারকৃত আসামী নিয়ে ফেরার পথে ওই এলাকার মেম্বার আওয়াল মিয়া ফোনে পুলিশকে জানায় লিটন মিয়া নামে আরো এক আসামী জনতা আটক করেছে। এর প্রেক্সিতে পুলিশ মেম্বার আওয়ালের বাড়ি থেকে আটক মোঃ তাউছ মিয়ার ছেলে লিটন মিয়াকে আনতে যায়। পুলিশ গিয়ে দেকতে পায় জনতার পিটুনিতে গুরুতর আহত লিটন মাটিতে পড়ে আছে। পুলিশ লিটনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধিন অবস্থায় রাত ১০টার দিকে লিটন মারা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com