শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে মোজাম্মেল নান্টুর সমর্থকদের শোডাউন নিয়ে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

  • আপডেট টাইম বুধবার, ৪ মে, ২০১৬
  • ৫৮০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বিশাল শোডাউন সহকারে নবীগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নে বিএনপি মনোনিত চেয়ারম্যান প্রার্থী আমেরিকা সিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল আলী নান্টুর সমর্থকরা মনোনয়ন পত্র দাখিল করেছেন। গতকাল মঙ্গলবার সকাল থেকে উপজেলার ২নং বড় ভাকৈর (পুর্ব) ইউনিয়নে বিএনপির মনোনিত প্রার্থী নান্টুর সমর্থক চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাবিব, ৯নং বাউশা ইউনিয়নে বিএনপির মনোনিত নান্টুর সমর্থক মজিদুর রহমান মজিদ, ১০নং ইউনিয়নে বিএনপি মনোনিত নান্টুর সমর্থক আজিজুল বারী আমীর ও ১১নং গজনাইপুর ইউনিয়নে বিএনপির প্রার্থী নান্টুর সমর্থক শাহ মোস্তাকিম আলী স্বস্ব ইউনিয়ন থেকে তাদের কর্মী সমর্থকদেরকে নিয়ে নবীগঞ্জ শহরের মধ্য বাজারস্থ হোটেল হাসেম বাগের সামনে জড়ো হন। এতে প্রায় কয়েক হাজার কর্মী সমর্থকদের উপস্থিতি ঘটে। পরে সম্মিলতভাবে বিশাল শোডাউন নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা রির্টানিং অফিসারের নিকট তাদের মনোনয়ন পত্র জমা দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী, বিএনপি নেতা তোফাজ্জুল হোসেন, আলাউর রহমান, সাফি মিয়া, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোশাহিদ আলম মুরাদ, ছাত্রনেতা মাজহারুল ইসলাম, শাহীন বখত চৌধুরী, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সোহেল, ছাত্রনেতা আল আমীন, ফরহাদ আহমেদ, কপিল মিয়া, হুমায়ুন আহমেদ, জাকারিয়া আহমদ, সুমন আহমদ, সোহেদ আহমদ, জসিম উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com