বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বিয়ে বােিড়তে যৌন হয়রানি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ ১০ জন আহত

  • আপডেট টাইম শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬
  • ৭১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ভাটপাড়া গ্রামে বিয়ে বাড়িতে যৌন হয়রানির ঘটনাকে কেন্দ্র করে দু’দফায় সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়।
আহত সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ওই গ্রামের বায়জীদ মিয়ার কন্যা সামছুন্নাহারের সাথে সদর উপজেলার ধুলিয়াখাল এলাকার জনৈক ব্যক্তির বিয়ের দিন ছিল। বিয়ে বাড়িতে বিভিন্নস্থান থেকে মেহমান আসে। এ সময় ওই গ্রামের জয়নালের পুত্র সাইফুল আগত এক যুবতীকে যৌন হয়রানি করে। এতে বিয়ে বাড়িতে বাকবিতণ্ডাসহ হাতাহাতি হয়। বিষয়টি ওই দিন সমাধান হয় এবং বিয়ে সমাপ্ত হয়। কিন্তু সাইফুল, শামীম ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল শুক্রবার সকালে সামছুন্নাহারের বিয়ের গেইটে আগুন দেয়। এ নিয়ে বায়জীদ মিয়ার লোক ও আব্দুল কাইয়ুমের পুত্র শামীমের মাঝে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত শামীম, শাহ মামুন, সাইফুল ও রাজু আহমেদকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com