বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

দেবপাড়া ইউনিয়নে বিএনপির প্রার্থী হিসেবে এড. জালাল আহমদ মনোনীত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬
  • ৬২০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে দেবপাড়া ইউপি বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এড. জালাল আহমদকে প্রাথমিকভাবে চুড়ান্ত করেছে উপজেলা দলীয় মনোনয়ন বোর্ড। গত মঙ্গলবার সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়ার বাসভবনে উপস্থিত মনোননয়ন বোর্ড তাকে প্রাথমিকভাবে মনোনীত করেন। মনোনয়ন বোর্ডে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী শেফু। মনোনয়ন বোর্ডকে সার্বিক সহযোগীতা করেননবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ চৌধুরী, পৌর বিএনপির সহ সভাপতি মুফিকুজ্জামান চৌধুরী নোমান, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর যুবরাজ গোপ, করগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুস্তাহিদ আহমদ। সংশ্লিষ্ট ইউনিয়নের ওয়ার্ড নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে এড. জালাল আহমদকে প্রাথমিকভাবে মনোনীত করেছে বিএনপির নবীগঞ্জ উপজেলা দলীয় মনোনয়ন বোর্ড।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com