শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

আজমিরীগঞ্জের মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি ফয়সল গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬
  • ৫৬৭ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের নয়াহাঠি গ্রামের স্বপন হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি ফয়সল (২২) কে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে এস আই হুমায়ুন কবীরের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
জানা যায়, ২০০৬ সালে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের নোয়াহাঠি গ্রামে দুইদল লোকের মধ্যে সংঘর্ষে হাজ্বী আবু জাফর চৌধুরীর পুত্র ঘঠনাস্থলেই নিহত হয়। নিহত স্বপনের বড়ভাই এডভোকেট সাইদুল আমিন চৌধুরী শিরুল বাদি হয়ে আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত মামলার ফয়সল মিয়ার অনুপস্থতিতে ২০১১ সালে হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত আসামি ফয়সল মিয়াসহ ৪জনের মৃত্যুদন্ড ও ১২ জনের যাবজ্জীন করা দন্ড প্রদান করেন। কিন্তু ফয়সল মিয়া ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে পলাতক ছিল।
এদিকে গতকাল আজমিরীগঞ্জ থানার এস আই হুমায়ুন কবীরের নেতৃত্বে একদল পুলিশ স্থানীয় পুলিশের সহায়তায় কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর গ্রামে অভিযান ছালিয়ে তাকে গ্রেফতার করে। ফয়সল শিবপাশা ইউনিয়নের নোয়াহাঠি গ্রামের আঃ মন্নার মিয়ার পুত্র। উল্লেখ্য, একই মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি ওয়ালি মিয়াকে গত ৪ নভেম্বর সিলেটের গোয়াইন ঘাটের হাজারীপাড়া থেকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com