বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বানিয়াচং সদরে আ.লীগের ভরাডুবির নেপথ্যে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬
  • ৬০২ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ সদ্য সম্পন্ন ইউপি নির্বাচনে বানিয়াচংয়ের ১৩টি ইউনিয়নের মধ্যে ৮টিতে আওয়ামীলীগ, ৩টিতে বিএনপি, ১টি স্বতন্ত্র এবং ১টিতে জামায়াত প্রার্থী বিজয়ী হয়েছেন। নির্বাচনের সার্বিক ফলাফলে আওয়ামীলীগের অবস্থান খুবই ভাল। কিন্তু বানিয়াচং সদরে আওয়ামীলীগের চরম ভরাডুবি ঘটেছে। সদরের ৪টি ইউনিয়নের মধ্যে ৩টিতে নির্বাচন হয়েছে। এ ৩টি ইউনিয়নে আওয়ামীলীগের কোন প্রার্থীই বিজয়ী হতে পারেননি। ২টিতে বিএনপি এবং ১টিতে জামায়াত প্রার্থী বিজয়ী হয়েছেন।
অথচ বানিয়াচংকে আওয়ামীলীগের ঘাঁটি বলা হয়ে থাকে। জাতীয় নির্বাচনে মরহুম জনাব আলী ছাড়া ধানের শীষের কোনো প্রার্থী সংসদ সদস্য হতে পারেননি। ৯৬ থেকে অদ্যাবধি চারটি জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। সদ্য সম্পন্ন নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় সদরে নৌকার ভরাডুবি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ নিয়ে চলছে নানা বিশ্লেষন।
এর কারণ হিসেবে দলীয় কোন্দলকেই দায়ী করছেন অনেকে। বিগত উপজেলা পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান ক্ষমতাসীন দল বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের ভরাডুবির যাত্রা শুরু হয়। আওয়ামীলীগের অনেকের সাথে আলাপকালেও দলীয় কোন্দলের কারণে ভরাডুবি হয়েছে বলে মনে করছেন। সদর তিনটি ইউনিয়নের দুটিতেই বিদ্রোহী প্রার্থী ছিল। যার খেসারত দিতে হয়েছে নৌকা প্রতীকের।
পক্ষান্তরে কয়েকজন ভোটারের সাথে আলাপ হলে তারা জানান, যোগ্যতার ভিত্তিতেই চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com