রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

ইলিয়াসের নিজ কেন্দ্র বিশ্বনাথের রামধানায় একটি ভোটও পড়েনি

  • আপডেট টাইম সোমবার, ৬ জানুয়ারী, ২০১৪
  • ৫৬১ বা পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি ॥ নিখোঁজ বিএনপির সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর নিজ কেন্দ্র বিশ্বনাথের রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ২টা পর্যন্ত একটি ভোটও পড়েনি। এ কেন্দ্রের ভোটার সংখ্যা ১ হাজার ৯১০টি। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও বিশ্বনাথের সহকারী শিক্ষা অফিসার বজলুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল থেকেই গ্রামবাসী ও ইলিয়াস সমর্থকরা কেন্দ্র ঘিরে অবস্থান নিয়ে আছে। এতে করে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বজলুর রহমানসহ তার সঙ্গে থাকা অন্য সদস্যরা নীরবে বসে রয়েছেন। সেখানে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যায়। প্রিজাইডিং অফিসার ও বিশ্বনাথের সহকারী শিক্ষা অফিসার বজলুর রহমান বাংলামেইলকে বলেন, এই ভোটকেন্দ্রে কোনো ভোট দিতে আসেনি। একটি ভোটও কাস্ট হয়নি। এছাড়া দুইজন প্রার্থীর মধ্যে একজন প্রার্থীর এজেন্টও এখানে আসেনি। তবে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল-অবরোধ ও সংঘাতময় এক পরিস্থিতির মধ্যেই রোববার দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলে। সকাল ৮টা থেকে দেশের ৩০০ নির্বাচনী আসনের মধ্যে ১৪৭টি আসনে একযোগে ভোটগ্রহণ শুরু“ হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com