বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

দায়িত্ব পালনে বাধা দেয়ায় নাতিরাবাদের ৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬
  • ৬০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের দায়িত্ব পালনে বাধা দেয়ায় ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল রাত ১২ টার দিকে শহরের নাতিরাবাদ এলাকায় এ ঘটনাটি ঘটে। আটককৃতরা হচ্ছে-নাতিরাবাদের সাহিদ (৫০), রনজিত শীল (১৮) ও বেনু মিয়া (৫৮)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২ টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই সুমন হাজরা শহরের নাতিরাবাদ এলাকায় অভিযান চালান। এ সময় ওই এলাকায় সন্দেহজনক ভাবে ওই এলাকার রিপু নামে এক যুবককে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তার দেহ তল্লাসী করতে চাইলে তার সঙ্গীয় সাহেদ নামে অপর এক যুবক বাধা দেয়। এতে তাদের মাঝে বাদানুবাদের এক পর্যায়ে স্থানীয় লোকজন জড়ো হয়ে রিপুর দেহ তল্লাসীতে বাধার সৃষ্টি করে। এ ফাকে রিপু ও সাহেদ সটকে পড়ে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com