বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে নতুন রূপে বৈশাখী নামে ডাক বাংলোর সংস্কার ভবনের শুভ উদ্বোধন করলেন মুশফিক হুসেন চৌধুরী

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬
  • ৬৬৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরে অবস্থিত ঐতিহ্যবাহী ডাক বাংলোর জনাকির্ণ ভবনের সংস্কার শেষে নতুন রূপে বৈশাখী নামে নির্মিত ভবনের শুভ উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। গতকাল সোমবার বিকালে ডাক বাংলো প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করে জেলা পরিষদের সচিব দূর-রে শাহ্ওয়াজ। অনষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী জয়নাল আবেদীন স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ আনোয়ার হোসেন, পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ মুজিবুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, আওয়ামীলীগ নেতা ও প্যানেল মেয়র এটিএম সালাম, কাউন্সিলর আব্দুস ছালাম, সুন্দর আলী, লন্ডন প্রবাসী তরাজ উল্লা। স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক উজ্জল সরদারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর প্রানেশ দেব। এ ছাড়া উপস্থিত ছিলেন রফিক মিয়া মেম্বার, ইকবাল আহমে বেলাল, জাবেদুল আলম চৌধুরী সাজু, আবু ছালেহ জীবন, সাইদুর রহমান প্রমূখ। সভায় প্রধান অতিথির বক্তৃতায় ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেছেন, জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন আজ উন্নয়ের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি দল ও স্বাধীনতা বিরোধী শক্তি উন্নয়নকে বাধাগস্থ করার জন্য নানা ষড়যন্ত্র শুরু করেছে। তিনি সকল সহযোগিতায় নবীগঞ্জের উন্নয়নের জন্য কাজ করতে চান দাবী করে বলেন, ইতিমধ্যে জেলা পরিষদের পক্ষ থেকে নবীগঞ্জ-বাহুবলসহ জেলার সর্বত্র ব্যাপক উন্নয়ন করেছি। ভবিষ্যতে নবীগঞ্জে একটি আধুনিক কমিউনিটি সেন্টার, শিশু পার্কসহ নানা উন্নয়ন মুখী কর্মকান্ড পরিচালনা করতে আগ্রহ প্রকাশ করেন তিনি। এ ক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com