সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

কুর্শি ইউনিয়ন আ.লীগের জরুরী সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬
  • ৫৫৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল সোমবার বিকেলে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক জরুরী সভা বাংলাবাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নুর মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হাসান চৌধুরীর পারচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আলী আহমেদ মুছা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক উজ্জল সরদার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি অমলেন্দু সুত্রধর, সাধারণ সম্পাদক হরিপদ দাশ, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল মন্নান, সাধারণ সম্পাদক মুস্তাহিদ মিয়া, ৩নং ওয়ার্ড সভাপতি নুর মিয়া, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ৪নং ওয়ার্ড সভাপতি মাসুক মিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক দিলাওর হোসেন আখনজি, ৫নং ওয়ার্ড সভাপতি আবুল কালাম আজাদ তালুকদার, সাধারন সম্পাদক ধন উদ্দিন, ৬নং ওয়ার্ড সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মোঃ জিতু মিয়া, ৭নং ওয়ার্ড সভাপতি আব্দুল মজিদ, ৮নং ওয়ার্ড সভাপতি লেবু মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মাষ্টার, সাধারণ সম্পাদক মতব্বির সরদার, ৯নং ওয়ার্ড সভাপতি সুশীতল রায়, সাধারন সম্পাদক মর্তুজা মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি সৈয়দ মতচ্ছির আলী, উপজেলা যুবলীগ নেতা ইয়াকুব মিয়া, মোঃ সালু মিয়া, আওয়ামীলীগ নেতা আব্দুস সুবহান, যুবলীগ নেতা জামাল আহমদ খান, আবুল হোসেন আখনজি, আবুল হোসেন, হাফিজুর রহমান খান, হাবিবুর রহমান, রিপন সুত্রধর, স্বেচ্ছাসেবকলীগ নেতা সালমান আহমদ প্রমুখ। সভায় বক্তাগন বলেন, তৃনমুল হচ্ছে সংগঠনের প্রাণ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃনমুলের নেতাকর্মীকে মুল্যায়ন করার নিমিত্তে এবং তাদের মতামতের ভিত্তিতে জাতীয় সংসদ, উপজেলা পরিষদ এবং বর্তমান চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দিচ্ছেন। বক্তাগন বলেন, গত ৬ এপ্রিল হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন বোর্ড ৬নং কুর্শি ইউনিয়নের সম্ভাব্য ৮জনের মনোনয়ন প্রার্থীর সাক্ষাৎকার গ্রহন শেষে প্রাথমিক ভাবে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করেছেন বা করছেন তার সাথে ৬নং কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগ ও এর সকল সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা সম্পূর্ণ একমত। গত ১০এপ্রিল কয়েকটি স্থানীয় পত্রিকায় কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রতিবাদ সভা শিরোনামে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তাতে সভার উপস্থিত আমরা সকল নেতৃবৃন্দ হতবাক হয়েছি ও বিষ্ময় প্রকাশ করছি। সংবাদে যাহারা আমাদের তৃনমুল শব্দ ব্যবহার করেছেন বা যে সকল বক্তব্য উপস্থাপন করা হয়েছে তা সম্পুর্র্ণ মিথ্যা ও কাল্পনিক।
বক্তাগণ আরো বলেন, মুলত ওই দিন কোন সভাই হয়নি। তাছাড়া ইউনিয়ন আওয়ামীলীগের আজকের জরুরী সভায় উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ আওয়ামীলীগ দলীয় কুর্শি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তারা ও মনোনয়ন প্রত্যাশি। অথচ ১০ এপ্রিলের তথাকতিত ওই সভায় কাজী ওবায়দুল কাদের হেলাল ও উজ্জল সরদার উপস্থিত ছিলেন না। কিন্তু তাদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে। এ ব্যাপারে সভায় উপস্থিত থেকে প্রধান অতিথি কাজী ওবায়দুল কাদের হেলাল ও বিশেষ অতিথি উজ্জল সরদার তাদের নাম ও ছবি ব্যবহার করে ১০ এপ্রিল সংশ্লিষ্ট পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় নিন্দা ও প্রতিবাদ জানান। সভায় বক্তাগণ আসন্ন ইউপি নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করনে কাজ করার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com