বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ভাইকে ভয়ভীতি দেখিয়ে টাকা ছিনতাই

  • আপডেট টাইম শুক্রবার, ৮ এপ্রিল, ২০১৬
  • ৫৮৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে আপন ভাইকে ভয়ভীতি দেখিয়ে অন্যা লোকদের সাথে নিয়ে শামীম নামের এক যুবকের কাছ থেকে টাকা ছিনতাই ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার হালিতলা পয়েন্টে।
জানা যায়, সদর ইউনিয়নের হালিতলা গ্রামের প্রতাব আলীর বিরুদ্ধে করগাও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের রেদোয়ান মিয়া একটি প্রতারনার মামলা দায়ের করেন। ওই মামলায় প্রতাব আলী ৭ মাস ধরে জেলে আছেন। বাদি রেদোয়ানের সাথে শামীম আলীর আপন চাচা হাশেম আলীর মধ্যস্থতায় ৪০ হাজার টাকার বিনিময়ে মামলাটি শেষ করার সিদ্ধান্ত হয়। গতকাল বুধবার ছিল টাকা দেয়ার তারিখ। প্রতাব আলীর ছোট শামীম আলী রানা টাকা মেনেজ করে নিয়ে এসে তার বড় ভাই শাহেদ আলী, চাচা রুশেন আহমদ, হাশেম আলী ও গন্ধ্যা গ্রামের রিপন মিয়াকে জানায়। শাহেদ, রুশেন, হাশেম ও রিপন তাদের কাছে টাকা দিয়ে শামীমকে চলে যেতে বলে। সে তাদের কাছে টাকা দিবে না বলে জানায় এবং সে রেদোয়ান মিয়ার হাতে টাকা দিবে বললে তার ভাই শাহেদ ও চাচা হাশেম রুশেন ও রিপন মিলে হালিতলা পয়েন্টে রুশেনের দোকানের সামনে প্রকাশ্যে তাকে মারধর করে টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় শামীম বাদি হয়ে উল্লেখিত ৪ জনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com