শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

চলে গেলেন বরেণ্য সাংবাদিক নোমান চৌধুরী ॥ আমরা গভীরভাবে শোকাহত

  • আপডেট টাইম বুধবার, ৬ এপ্রিল, ২০১৬
  • ৬৬২ বা পড়া হয়েছে

আকস্মিকই চলে গেলেন নোমান চৌধুরী। হবিগঞ্জের সংবাদপত্র-সাংবাদিকতার কিংবদন্তি। প্রথিতযশা এই সাংবাদিক নোমান চৌধুরী। দৃঢ়চেতা, সততা আর নির্ভীকতার সাথে ৫০ বছর সাংবাদিকতায় ছিলেন অপ্রতিদ্বন্দ্বি। হবিগঞ্জের সাংবাদিকতায় আজ যারা অগ্রজ তারা সকলেরই নোমান চৌধুরীর হাত ধরে এ জগতে পদার্পন।
১৯৬৬ সালে তৎকালীন প্রভাবশালী দৈনিক “আজাদ’র” মাধ্যমে হবিগঞ্জ মহকুমা প্রতিনিধি হিসেবে যাত্রা শুরু করেন তিনি। স্বাধীনতার পর তিনি ওই পত্রিকার স্টাফ রিপোর্টার এবং কিছু দিন খন্ডকালীন বার্তা সম্পাদকের দায়িত্বও পালন করেন। ১৯৭০ সালে বি এ  ডিগ্রী লাভ করার পর ঢাকা বিশ্ব বিদ্যালেয় সাংবাদিকতা বিষয়ে উচ্চ শিক্ষ গ্রহণে ভর্তি হন। ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তিনি দৈনিক আজাদেই ছিলেন। ৭৫ সালে ৪টি দৈনিক রেখে সবকটি পত্রিকা বন্ধ করে দিলে নোমান চৌধুরী হবিগঞ্জে চলে আসেন। ঐ সময় সরকার চাকুরীচ্যূত সাংবাদিকদের বিকল্প কর্মসংস্থান কার্যক্রম নিলে তাকে সাব রেজিস্টার পদে প্রস্তাব দেয়া হয়। এছাড়া সিলেটের একটি চা বাগানের ম্যানেজারের পদের সুযোগ পেয়েও এতে তিনি যোগদান করেননি।
১৯৭২ সনে প্রতিষ্ঠিত হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্টাতা সদস্য ছিলেন নোমান চৌধুরী। ১৯৭৮ সনে তিনি হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। ওই বছর হবিগঞ্জ মহকুমার শতবর্ষ পূর্তিতে ‘হবিগঞ্জের মুখ’ নামে একটি স্মরণিকা প্রকাশ করে প্রশংসিত হন। ‘আউলিয়ার জনপদ’ হবিগঞ্জ নামে তার লেখা নিবন্ধে সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার (র) এর মাজারসহ জেলার বিভিন্ন আউলিয়ার মাজারের বর্ননা সুন্দর ভাবে তুলে ধরেছেন। তার এ লেখা তৎকালনি তথ্য অধিদপ্তর (বি.এন.আর) সরকারী খরচে পুস্তিকা আকারে প্রকাশ করে। এর আগে ঢাকায় তিনি মুক্তিযোদ্ধাদের গ্রেনেড নামে একটি ম্যাগাজিন সম্পাদনা করেন। এছাড়া ১৯৬৯ সালে হবিগঞ্জে “অন্ধগলি” নামে একটি নাটক লিখেন এবং তা ৩দিন ব্যাপী হবিগঞ্জ টাউন হলে মঞ্চস্থ হয়।১৯৮২ সালে তিনি সাপ্তাহিক দৃষ্টিকোণ নামে একটি পত্রিকা প্রকাশ করে হবিগঞ্জে সংবাদপত্র অঙ্গনের সমৃদ্ধি সাধন করেন। পরে দৈনিক প্রভাকর নামে অপর একটি পত্রিকা প্রকাশ করে জেলার সংবাদপ্রত্র অঙ্গনকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যান। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি পত্রিকাটির সম্পাদনা করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি হবিগঞ্জের উন্নয়ন তথা কৃষকদের ভাগ্য পরিবর্তনের চিন্তাও করতেন। এরই ধারাবাহিকতায় তিনি গুঙ্গিয়াজুরি হাওর উন্নয়ন বাস্তবায়নের জন্য প্রায় এক যুগেরও অধিক সময় ধরে নিরলসভাবে কাজ করে গেছেন। এ জন্য নোমান চৌধুরীকে অনেক কাঠখড় পোহাতে হয়েছে। সরকার এবং সংশ্লিষ্ট বিভাগে অব্যাহতভাবে ধর্ণা দেয়ার কারণে গুঙ্গিয়াজুরি হাওর উন্নয়ন প্রকল্প এখন বাস্তবায়নের দোরগোড়ায়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস নোমান চৌধুরী তার নিরলস পরিশ্রমের ফসল দেখে যেতে পারেননি।
১৯৬৬ সালে নোমান চৌধুরী দৈনিক আজাদের মহকুমা প্রতিনিধির দায়িত্বপালনকালীন সময় থেকেই হবিগঞ্জে তাঁর সহপাঠিসহ অনেককেই সাংবাদিকতায় নিয়ে আসেন। অপ্রিয় হলেও সত্য আজও যারা হবিগঞ্জে সাংবাদিকতায় জড়িয়ে আছেন তাদের অনেকের গুরু ছিলেন নোমান চৌধুরী। পারিবারিক জীবনে তিনি স্ত্রী ও এক পুত্র সন্তান এবং আত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে হবিগঞ্জের সংবাদপত্র ও সাংবাদিকদের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com