বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে নকলের দায়ে ৬ পরীক্ষার্থী বহিষ্কার

  • আপডেট টাইম বুধবার, ৬ এপ্রিল, ২০১৬
  • ৪৭৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে নকলের দায়ে ৬ এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম উপজেলার সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ও মনতলা শাহজালাল বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে পরিদর্শনে যান। পরিদর্শনকালে নকল করার অপরাধে সৈয়দ সঈদ উদ্দিন কলেজের ৩ পরীক্ষার্থী ও শাহজালাল কলেজের ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন তিনি। সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক পংকজ রায় বলেন, ৩ জন পরীক্ষার্থী বিএম (কারিগরী শিক্ষা বোর্ডের)। এ বছর তারা আর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। মনতলা শাহজালাল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক তার কেন্দ্রে পরীক্ষার্থী বহিষ্কার হওয়ার কথা স্বীকার করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, পরীক্ষায় নকল করার অপরাধে তাদের বহিষ্কার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com