বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার সময়সূচি প্রকাশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬
  • ৫৯০ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ বেসরকারি শিক্ষক নিবন্ধনের জন্য প্রিলিমিনারি টেস্ট ও লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সোমবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা, ২০১৬-এর সময়সূচি প্রকাশ করে।
বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, এবার তিন ধাপে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীদের প্রথম ধাপে প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করা হবে। প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
আগামী ৬ ও ৭ মে (শুক্র ও শনিবার) সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত এক ঘণ্টার প্রিলিমিনারি টেস্ট এবং ১২ ও ১৩ আগস্ট (শুক্র ও শনিবার) সকাল ৯টা হতে ১২টা পর্যন্ত তিন ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের পুরোনো ২০টি জেলায় প্রিলিমিনারি টেস্ট এবং আটটি বিভাগীয় শহরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com