বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আনন্দপুর গ্রামে ওয়াজের বয়ান নিয়ে দুই মৌলভীর হাতাহাতি

  • আপডেট টাইম সোমবার, ৪ এপ্রিল, ২০১৬
  • ৫৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর গ্রামে বয়ান নিয়ে দুই মৌলভীর মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষ মৌলভীর হামলায় নজরুল ইসলাম (৩৫) নামের অপর এক মৌলভী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সুত্র জানায়, ওই গ্রামের সুন্নী জামে মসজিদের ইমাম গত শুক্রবার জুম্মার নামাজের বয়ানে কওমী মাদরাসার মৌলানা মোশাহিদ আলীর বয়ান সম্পর্কে কটুক্তি করেন। এ বিষয়টি জানাজানি হলে দুই মৌলভীর মাঝে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে গত শনিবার সকালে দুই মৌলভীর মাঝে হাতাহাটির ঘটনা ঘটে। এতে দু’জনই আহত হন। আহত নজরুলকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মোশাহিদকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com