বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জে পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলা বিজয়ী প্রার্থীর ৫ সমর্থক আহত ॥ বাড়িঘর ভাংচুর

  • আপডেট টাইম শনিবার, ২ এপ্রিল, ২০১৬
  • ৫৬৪ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউপি নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলায় বিজয়ী বিদ্রোহী প্রার্থীর ৫ সমর্থক আহত হয়েছেন। এ সময় বাড়ঘরে হামলা ও ভাংচুরের ঘটনাও ঘটে। গতকাল ষুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয়  সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ উপজেলার শিবপাশা ইউপি নির্বাচনে আওয়ামলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান তফছির মিয়াকে পরাজিত করে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগ (বহিস্কৃত) সহ-সভাপতি আলী আমজাদ তালুকদার বিপুল ভোটে নির্বাচিত হন। এনিয়ে গতকাল শুক্রবার উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে পরাজিত প্রার্থী তফসির মিয়ার লোকজন আন্ধাবাড়ি বিলের পাড় নামক স্থানে বিজয়ী প্রার্থী আলী আমজাদ তালুকদারের সমর্থক জেলা বঙ্গবন্ধু যুব পরিষদের সহ-সভাপতি এম হিফজুর রহমানের উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে। এতে হিফজুর রহমান আহত হন। পরে উপজেলা তরুণলীগ সভাপতি জিবনের বাড়ি ঘরে ভাংচুর চালানো হয়। এতে উপজেলা তরণলীগ সভাপতিসহ ৫ জন আহত। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুর রহমান পিপিএম জানান, নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরবর্তী সংঘর্ষের ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com