বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজে বার্ষিক “সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উদযাপিত”

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬
  • ৬৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ ১৭ বছর পর বৃহত্তর সিলেট বিভাগের অন্যতম ও হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বৃন্দাবন সরকারি কলেজে বর্ণিল সাজে “সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ-২০১৬” গত ২৮ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত উদযাপিত হয়েছে। সাহিত্য ও সংস্কৃতিক সপ্তাহের শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোঃ বদরুজ্জামান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোহাম্মদ আলমগীর খন্দকার ও শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ তোফাজ্জল আলী। এছাড়াও সকল বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ।
প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া জাগায়। এবং স্বতঃস্ফুর্তভাবে প্রতিযোগীতায় অংশগ্রহণ ও উপভোগ করেন। “সাহিত্য ও সংস্কৃতিক সপ্তাহ-২০১৬” এর আহ্বায়ক ছিলেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান আলপনা কর্মকার।
প্রতিযোগতায় বিষয় ছিল ০৮ টি যথাক্রমে-রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, আবৃত্তি, বাংলা/ইংরেজি কবিতা, লোকগীতি, দেশাত্ববোধক গান, নৃত্য (একক) বাংলা গানের সাথে, অভিনয় একক/দ্বৈত ও উপস্থিত বক্তৃতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com