সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চেতনায়-৭১ হবিগঞ্জ এর শোকসভায় বক্তারা দেশের প্রথম নারী চা-শ্রমিক মুক্তিযোদ্ধা হিরামনি শ্রমিকদের প্রেরণার উৎস

  • আপডেট টাইম সোমবার, ২৮ মার্চ, ২০১৬
  • ৬৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশের প্রথম গেজেটভূক্ত নারী চা শ্রমিক মুক্তিযোদ্ধা হিরানমনি সাঁওতালের মৃত্যুতে এক শোক সভা হবিগঞ্জ দুর্জয় স্মৃতি সৌধে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বিকেলে চেতনায়-৭১ হবিগঞ্জ এর উদ্যোগে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডঃ আফরোজ বখত চৌধুরী। সাধারণ সম্পাদক অ্যাডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি’র সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, অধ্যাপক ইকরামুল ওয়াদুদ,  আলাউদ্দিন আহমেদ, অ্যাডঃ খায়রুল ইসলাম খোকন, মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সাবিত্রি নায়েক, পুষ্পরানী, মালতি রানী, ফরিজা খাতুন, রাজিয়া খাতুন, স্বপন সাঁওতাল, কাঞ্চন পাত্র, সুনীল বিশ্বাস। সভাপতি অ্যাডঃ আফরোজ বখত চৌধুরী বক্তব্যে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত লাল জীপটি দ্রুত সংরক্ষণ করার জন্য জেলা প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন।
চেতনায় ৭১ হবিগঞ্জ এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি বলেন, চা শ্রমিকরা শুধু ঘাম ঝরানো পরিশ্রমে দেশের অর্থনীতিকেই চাঙ্গা করে না, তারা হৃদয় দিয়ে দেশকে ভালবাসে। বঙ্গবন্ধুকে ভালবাসে। ৭১ এর মুক্তিযুদ্ধে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানে শ্রমিকরা তিরন্দাজ বাহিনী গড়ে তুলে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। হিরামনি সাঁওতাল আর সাবিত্রি নায়েকের মত বীরাঙ্গনার ঋণ আমরা কোনদিন শোধ করতে পারব না।
তিনি আরও বলেন, চেতনায় ৭১ বীরাঙ্গনাদেরকে খুঁজে বের করেছে। অনুৎঘাটিত বিষয়গুলো বের করে আনাই এই সংগঠনের কাজ। পাশাপাশি বীর মুক্তিযুদ্ধাদের সমাধি সংরক্ষনেরও কাজ করা হ”েছ। হীরামনি সাঁওতালের সমাধিও সংরক্ষণ করা হবে। অনুষ্ঠানে শিল্পীরা দেশাত্ববোধক গান পরিবেশন করে। পরে দেউন্দি চা-বাগানের প্রতীক থিয়েটারের উদ্যোগে মুক্তিযুদ্ধভিক্তিক নাটক অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ২০০৮ সালে বীরাঙ্গনা হিরামনি সাঁওতালের সন্ধা পান এমপি কেয়া চৌধুরী। এর পর হিরামনি সাঁওতাল সহ বাকী ৫ জনের পাশে দাড়ান তিনি। শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত বীরাঙ্গনা হিরামনি সাঁওতালের উপর একটি তথ্য চিত্র তৈনি করেন এমপি কেয়া চৌধুরী। আজ হবিগঞ্জে নতুন প্রজন্মে কাছে বীরাঙ্গনা হিরামনি সাঁওতাল তথ্য চিত্রটি তুলে ধরেন এমপি কেয়া চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com