মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করায় আজমিরীগঞ্জের ৫ আ’লীগ নেতা বহিস্কার

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬
  • ৫৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের বিরুদ্ধে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী হিসাবে কাজ করায় আজমিরীগঞ্জে ৫ আওয়ামী লীগ নেতাকে বহিস্কার করা হয়েছে। কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে বহিস্কার করা হয়। গতকাল শুক্রবার আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজবাহ উদ্দিন ভূইয়া ও সাধারণ সম্পাদক আতর আলী মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিস্কৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আলী আমজাদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক নলীউর রহমান তালুকদার, কোষাধ্যক্ষ রওশন আলী, বদলপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তুষার কান্তি দাস মনু, জলসুখা ইউনিয়ন যুবলীগ সভাপতি ফয়েজ আহম্মদ খেলু।
গত বুধবার সকালে আজমিরীগঞ্জ ডিগ্রী কলেজে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় ৫৮ জন নেতৃতৃন্দ উপস্থিত ছিলেন। তারা দলীয় হাই কমান্ডকে কঠোর সিদ্ধান্ত নেওয়ার পক্ষে মতামত ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com