বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকান্ড

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬
  • ৫০৯ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকায় অবস্থিত ৩শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকান্ডে স্টোর রুমের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার বিকেল ৩ টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মাধবপুর ও শায়েস্তগঞ্জ ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন বিকেলে ৩শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ভিতরে গ্যাস পাইপ কাটতে গিয়ে আগুনে ফুলকি স্টোর রুমে পরে আগুনের সুত্রপাত হয়। এ সময় স্টোর রুমে থাকা মালামালা পুড়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, মাধবপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনা স্থলে গিয়ে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ৩শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ইঞ্জিনিয়ার রাব্বানির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com