বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতিকে হত্যার হুমকি ॥ থানায় জিডি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬
  • ৫৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ছাত্রদল নেতা রায়েছ কর্তৃক নবীগঞ্জ বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি মোঃ আবদুল গফুর চৌধুরীকে হত্যার হুমকি দেয়ায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। বাব্যসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর নিকট খুনের হুমকি দেন রায়েছ মিয়া এবং তার দুই সহোদর। এঘটনায় রায়েছ মিয়া এবং তার সহোদর সোহান মিয়া ও রায়হান মিয়ার বিরুদ্ধে রবিবার থানায় এজিডি করা হয়েছে। জিডি নং ৫০১।
অভিযোগ সূত্রে প্রকাশ, উপজেলার খনকারী পাড়া গ্রামের শমছু মিয়ার পুত্র রায়েছের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জড়িত থাকার অভিযোগ রয়েছে। রায়েছ বাহিনীর অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ভূমিকায় রয়েছেন ওই গ্রামের বিশিষ্ট মুরুব্বি ও নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল গফুর চৌধুরী ও সোহেল আহমদ চৌধুরী রিপনসহ এলাকার লোকজন। গ্রাম এলাকায় শান্তি ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখার জন্য রায়েছ ও তার দুই সহোদরকে নিবৃত রাখার জন্য পরিবারের লোকজনের প্রতি আহবান জানানো হয়। এতে আবদুল গফুর চৌধুরী ও সোহেল আহমদ চৌধুরী রিপনের প্রতি ক্ষুব্ধ হয় রায়েছ ও তার দুই সহোদর। ১৩ মার্চ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহানের বাড়িতে যায়। এসময় বাড়ির রাস্তায় সাইফুল জাহান চৌধুরীকে উদ্দেশ্য করে রায়েছ মিয়া বলে বাজারের সভাপতি গফুর মিয়া ও সোহেল আহমদ খনকারীপাড়া গ্রাম ও এলাকায় বেশি বাড়াবাড়ি শুরু করেছে। দু’জন নিবৃত না হলে যে কোন মুহুর্তে তাদের খুন করা হবে। এখবর জানার পর আবদুল গফুর চৌধুরী জীবনের নিরাপত্তা চেয়ে নবীগঞ্জ থানায় জিডি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com