মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মেয়েরা শিক্ষিত হলে সমাজ অগ্রসর হয়-এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ১৪ মার্চ, ২০১৬
  • ৫৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির বলেছেন, মেয়েরা শিক্ষিত হলে সমাজ অগ্রসর হয়। তাই গ্রামাঞ্চলে বসবাসরত মেয়েরা যাতে সুশিক্ষা গ্রহণ করতে পারে সে দিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি গতকাল রবিবার হবিগঞ্জ সদর উপজেলার আলাপুর গ্রামে নুরুন্নেছা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থান উপলক্ষে আয়োজিত সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে মোঃ আবু জাহির এমপি উপরোক্ত কথা বলেন। তিনি বিদ্যালয়ের উন্নয়নে ১০ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। এছাড়া বিদ্যালয়ের উন্নয়নে তিনি অব্যাহতভাবে সহযোগিতা করে যাবেন বলে আশ্বাস প্রদান করেন।
সাবেক ছাত্র নেতা আব্দুল মালেকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী আলহাজ্ব আব্দুল মতিন খান, বিশিষ্ঠ ব্যবসায়ী এম এ রাজ্জাক, গোপায়া ইউপি চেয়ারম্যান চৌধুরী মিছবাউল বারী লিটন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান, এডঃ আবুল কালাম। মামুন খানের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা ইংল্যান্ড প্রবাসী আলাপুর গ্রামের কৃতিসন্তান মোঃ সালাহ্ উদ্দিন তাহির আলী। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন আকতার হোসেন, সেবুল আহমেদ, ডাঃ মঙ্গল, আব্দুল হাসিম মেম্বার, আতাউর রহমান খান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com