মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে সিএনজি চাপায় শিশু নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬
  • ৬২৮ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে \ ৬ বছরের শিশু সোহান। তাদের বাড়ির পাশে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের পাশ ঘেষে বানানো হয়েছে একটি বিয়ের গেইট। গতকাল বুধবার সকাল ৯টার দিকে অন্যান্য শিশুদের সাথে সে-ও বিয়ের গেইট দেখতে গিয়েছিল। আর এ গেইট দেখতে যাওয়াটাই তার জীবনের কাল হয়ে দাড়াও। একটি সিএনজি তার জীবন প্রদীপ নিভিয়ে দেয়। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকাল ৯টার দিকে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের কালিয়াভাঙ্গা ইউনিয়নের পুরানগাও প্রাইমারী স্কুলের সামনে। হতভাগ্য শিশু সোহান পুরানগাও গ্রামের আব্দুর রহিমের পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের কুয়েত প্রবাসী আব্দুর রকিবের বিয়ে উপলক্ষে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের পাশে গেইট বানানো হয়। এর সৌর্ন্দয্য দেখতে গতকাল সকাল ৯টায় রাস্তার পাশে ছুটে যায় সোহান। এসময় নবীগঞ্জ থেকে হবিগঞ্জের উদ্দ্যেশে ছেড়ে যাওয়া একটি সিএনজি সোহানকে চাপা দেয়। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com