বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

চলার পথ সুগমে নদীর বাঁধ ও রাস্তা নির্মাণ করা হচ্ছে-এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬
  • ৪২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ এমপি কেয়া চৌধুরী বলেছেন, বর্তমান জননেত্রী শেখ হাসিনা সরকার জনগণের জানমাল নিরাপত্তায় কাজ করছে। যার ফলে দেশজুড়ে উন্নয়নের জোয়ার বইছে। আমরা নেত্রীর প্রতিনিধি হয়ে উন্নয়ন কাজ পরিচালনা করছি। উন্নয়ন নিয়ে আর ভাবতে হবে না। তাল মিলিয়ে নবীগঞ্জ ও বাহুবলেও উন্নয়ন কাজ চলছে। নেত্রীর জন্য দোয়া করবেন। আমাকে তথ্য দিয়ে সহযোগীতা করুন। উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
তিনি বলেন, করাঙ্গী নদী বর্ষায় গর্জে উঠে বাঁধ ভেঙ্গে বিশাল এলাকা প্লাবিত হয়ে বিস্তার ফসল, ঘরবাড়ি’র ক্ষতিগ্রস্থ করে। তাই আমি বাঁধ নির্মাণের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ে আবেদন করি। এ প্রেক্ষিতে ৪৮ লাখ টাকা বরাদ্দ আসে। বরাদ্দ সাপেক্ষে হবিগঞ্জ পাইবো’র তত্ত¡াবধানে জেলার বাহুবল উপজেলার চক্রামপুর, বাঘধাইর ও হিমারগাঁও এলাকায় করাঙ্গী নদীতে বাঁধ নির্মাণ হচ্ছে। এর ইমধ্যে আজ হিমারগাওয়ে আনুষ্ঠানিকভাবে বাঁধ নির্মাণ কাজ উদ্বোধন করতে পেরে ভাল লেগেছে। পরে তিনি স্নœানঘাট-বাঘধাইরে সোয়া দুই কিলোমিটার রাস্তায় উন্নয়ন কাজ উদ্বোধন করেন।
৯ মার্চ  বুধবার এসব উন্নয়ন কাজ উদ্বোধনকালে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডে’র নির্বাহী প্রকৌশলী  সব্যচাষী চৌধুরী, উপ-বিভাগীয় প্রকৌশলী এস এল সৈকত, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান, সাংবাদিক, প্রশাসনের সদস্য ও আওয়ামী পরিবারের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের লোকেরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com