বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জের দত্তগ্রামের হারুনের সম্পত্তি নিলামের ঘোষণা স্থগিত করেছেন হাইকোর্ট

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬
  • ৬০৮ বা পড়া হয়েছে

সংবাদদাতা \ বাংলাদেশ কৃষি ব্যাংক নবীগঞ্জ শাখা কর্তৃক নবীগঞ্জ সদর ইউনিয়নের দত্তগ্রামের বাসিন্দা হারুনুর রশিদ হারুনের সম্পত্তি নিলামের ঘোষণার বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রিটের প্রেক্ষিতে নিলাম বিজ্ঞপ্তির কার্যকারিতা ৬ মাসের  স্থগিতাদেশ দেন হাইকোর্ট। সেই সাথে কেন ব্যাংকের নিলাম বিজ্ঞপ্তি স্থায়ীভাবে স্থগিত করা হবে না সেই মর্মে কারণ দর্শানোর জন্য  অর্থমন্ত্রণালয়ের সচিব (ব্যাংকিং ডিভিশন) ও কৃষি ব্যাংকের নবীগঞ্জ শাখার ব্যবস্থাপককে নোটিশ প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার হারুনুর রশীদ হারুনের পক্ষে সিনিয়র আইনজীবী এডভোকেট সাফিউর রহমান রিট পিটিশনটি দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com