রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

এওলা মিয়া দীঘলবাক ইউনিয়নে আ.লীগের একক প্রার্থী নির্বাচিত

  • আপডেট টাইম রবিবার, ৬ মার্চ, ২০১৬
  • ৪৫৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নে আওয়ামীলীগের একক প্রার্থী নির্বাচিত হলেন, সাবেক চেয়ারম্যান ও ইউ,পি আওয়ামীগের সহ-সভাপতি আবু সাইদ এওলা মিয়া। গতকাল শনিবার দুপুরে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এক বিশেষ বর্ধিত সভায় সর্ব সম্মতিক্রমে ও দলীয়  মনোনয়ন প্রত্যাশী ৫ জনের মধ্যে তাকেই চুড়ান্ত ঘোষণা করা হয়। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারাণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজলের নেতৃত্বে ও প্রচেষ্টায় দীর্ঘদিনের বহুল প্রত্যাশিত আওয়ামীলীগের দলীয় প্রার্থী সমঝোতায় একক ভাবে নির্ধারিত হলেন তিনি। ইউপি আওয়ামীলীগের সভাপতি মোঃ গোলাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজাত চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্যে রাখেন, মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের যূগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান(কাজল), মনোনয়ন প্রত্যাশী ইউপি আওয়ামীলীগ সভাপতি গোলাম হোসেন, সহ-সভাপতি আবু সাইদ এওলা মিয়া, সাধারণ সম্পাদক সুজাত চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফারুক আহমেদসহ ৯টি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদক সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এতে ৫ জন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে সমঝোতায় ও সর্বসম্মতিক্রমে আবু সাইদ এওলা মিয়াকে আগামী নির্বাচনে আওয়ামীলীগের একক প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়। এসময় ছাত্রলীগ এর সভাপতি শাহ জাহান সাজুর নেতৃত্বে ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকল মনোনয়ন প্রত্যাশি ও আবু সাইদ এওলা মিয়াকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। সভায় নৌকার বিজয় নিশ্চিত করতে ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সর্বস্তরের মানুষের প্রতি দাবী জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com