বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে মাদক বহনকারী এক মহিলার ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১৬
  • ৫৩৭ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ফেনসিডিলসহ বিজিবির হাতে আটক মাদক বহনকারী মহিলাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম এ রায় প্রদান করেন। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান-বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ধর্মঘর সীমান্ত ফাঁড়ির হাবিলদার কামাল মজুমদারের নেতৃত্বে বিজিবি টহলদল ধর্মঘর ইউনিয়নের মেহেরগাঁও রাস্তা থেকে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গাছতলা গ্রামের ফারুক মিয়ার স্ত্রী হালিমা বেগম (৫০) কে আটক করে তার দেহ তল্লাশী করে বিশেষ কায়দায় লুকানো ৪৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেন। দুপুরে হালিমাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক এ রায় প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com