বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

কুশিয়ারা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত রাস্তার উন্নয়নের কাজ পরিদর্শন করলেন এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১৬
  • ৬৫৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের রায়ঘর গ্রামবাসীর উদ্যোগে গতকাল বুধবার বিকেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি।
নবীগঞ্জ উপজেলার রায়ঘর গ্রামের প্রবাসী মোঃ মুশাহিদ মিয়ার বাড়িতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দিঘলবাক ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ আব্দুল হান্নান। দীঘলবাক ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাজ্জাদ আহমেদের পরিচালনায় মতবিনিময় সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী সুজাত চৌধুরী ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মী ও জনসাধারণ উপস্থিত ছিলেন।
সভা শেষে সন্ধ্যা ৬টার দিকে এমপি কেয়া চৌধুরী দীঘলবাক গ্রামের কুশিয়ারা নদীর ভাঙ্গনের উন্নয়মূলক কাজ পরিদর্শন করেন। এ সময়  এমপি কেয়া চৌধুরীর সাথে ছিলেন হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এসডি মোঃ শওকত আহমেদ সহ স্থানীয় নেতাকর্মী ও গ্রামবাসী।
উল্লেখ্য আউশকান্দি থেকে দীঘলবাক ইউনিয়নের কুমারকাদা গ্রামের কুশিয়ারা নদী ভাঙ্গণে ক্ষতিগ্রস্ত রাস্তা উন্নয়নে পানি উন্নয়ন বোর্ড কাজটি শুরু করেছে। এমপি কেয়া চৌধুরীর ডিওর এর প্রেক্ষিতে পানি সম্পদ মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম কাজটি শুরুর নির্দেশ প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com