শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

নবীগঞ্জে সুগন্ধা স্ন্যাকস থেকে মদসহ ছালিক মিয়া গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ২ মার্চ, ২০১৬
  • ৫১৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরে ৩ কার্টুন ভর্তি ভারতীয় ৬৬ পিছ মদসহ সুগন্ধা স্ন্যাকস মালিক ছালিক মিয়া (৫৫) কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে নতুন বাজার এলাকায় অবস্থিত তার দোকান স্ন্যাকস’র দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত ছালিক মিয়া বানিয়াচং উপজেলার কালাইনজুড়া গ্রামের বারাম উল্লার ছেলে। সে দীর্ঘদিন ধরে নবীগঞ্জ শহরে থেকে ব্যবসা করে আসছিল। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শহরের প্রাণকেন্দ্র নতুন বাজার এলাকায় অবস্থিত সুগন্ধা স্ন্যাকস (বেঙ্গল ফুড) এর ব্যবসায়ী মোঃ ছালিক মিয়া সুগন্ধা স্ন্যাকস’র ব্যবসার অন্তরালে দেশী-বিদেশী মদের ব্যবসা করে আসছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খানঁ এর নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার সুধীন চন্দ্রন দাশ ও এসআই নজরুল ইসলামসহ একদল পুলিশ সুগন্ধা স্ন্যাকস এর দোকানে অভিযান চালায়। এ সময় দোকানের গোডাউন তল্লাশী করে ৩টি কার্টুনে মোড়ানো মোট ৬৬ পিছ ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ। সাথে সাথে দোকান মালিক ছালিক মিয়াকে গ্রেফতার করা হয়। ঘটনার খবর পেয়ে সহকারী পুলিশ সুপার সাজিদুর রহমান ঘটনাস্থল ও উদ্ধারকৃত ভারতীয় মদ পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com