বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে দু’গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০

  • আপডেট টাইম রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৬১০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি \ বাহুবলে পূর্ব বিরোধের জের ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে স্নানঘাট ইউনিয়নের মোদাহরপুর ও পুটিজুরী ইউনিয়নের নোয়াঐ গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাসখানেক আগে বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের নোয়াঐ গ্রামের এক ব্যক্তি মোদাহরপুর গ্রামের খুর্শেদ মিয়ার (৪০) কাছে বিদেশে যাওয়ার জন্য টাকা জমা দেন। খুর্শেদ মিয়া ওই ব্যক্তিকে বিদেশ পাঠাতে ব্যর্থ হলে তিনি টাকা ফেরত চান। এ নিয়ে ইতোমধ্যে এলাকায় একাধিক সালিশ বৈঠক হলেও টাকা ফেরত দেননি খুর্শেদ মিয়া। শুক্রবার ২৬ ফেব্র“য়ারি বিকেলে নোয়াঐ গ্রামের হাবিবুল­াহ মেম্বরের এক ছেলে মোদাহরপুর গ্রামে গেলে খুর্শেদ মিয়ার লোকজন তাকে মারপিট করেন। এরই জের ধরে গতকাল শনিবার সকালে উভয় গ্রামের লোকজন ফিকল ও লাটিসোটাসহ বিভিন্ন দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ব্যাপারে বাহুবল মডেল থানার ওসি মোশাররফ হোসেন  জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
আহতদের মধ্যে নোয়াঐ গ্রামের তবারক মিয়ার ছেলে ফিকলবিদ্ধ নুরুল হককে (৩০) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ এবং শওকত (৪০), খালেক (২৮), আলীনুর (২৫), আবিদ (২৫) ও সাহেদকে (২৮) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যা আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com