বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

পঞ্চগড়ে পুরোহিত হত্যার প্রতিবাদে নবীগঞ্জে মানববন্ধন

  • আপডেট টাইম রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৬১৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ পঞ্চগড়ের দেবীগঞ্জের গৌড়িয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার সকাল ১১ টায় নবীগঞ্জ নতুনবাজার মোড়ে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নারায়ন চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  মুজিবুর রহমান শেফু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র রায়, নবীগঞ্জ উপজেলা পুজা উদযাপন কমিটির সহ-সভাপতি অশোক তরু দাস, অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্তী বেনু, নবীগঞ্জ ইসকন মন্দিরের সভাপতি জ্যোতিষ দাশধিকারী, পৌর কাউন্সিলর মোঃ আব্দুস সালাম, পৌর কাউন্সিলর মোঃ কবির মিয়া, পৌর কাউন্সিলর মোঃ জাহেদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেকবকলীগের আহবায়ক আমিনুর রহমান চৌধুরী সুমন, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন বেলাল। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধাারণ সম্পাদক কালীপদ ভট্টচার্য্য, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা রঙ্গ লাল রায়, মৃদুল কান্তি রায়, পবিত্র বনিক, ডাঃ অমলেন্দু সুত্রধর, সঞ্জয় কুমার দাশ, প্রভাষক জন্টু চন্দ্র রায়, উপজেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক রশময় শীল প্রমুখ। বক্তারা পুরোহিত হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com