শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন \ ১৭ পদে লড়াই করছেন ৩০ প্রার্থী

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৭১৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জে সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনের ভোটযুদ্ধ আজ। কে আসছেন সমাজের সচেতন সংগঠন শিক্ষক সমিতির নতুন নেতৃত্বে। নির্বাচনকে ঘিরে সকল শিক্ষক-শিক্ষিকার মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। মানুষ গড়ার কারিগর শিক্ষক সমাজের নির্বাচনকে ঘিরে নবীগঞ্জে যেন উৎসবের আমেজ দেখা দিয়েছে। নির্বাচনে ২৫ পদের মধ্যে ৮টি পদে বিনা প্রতি›দ্ব›দ্বীতায় নির্বাচিত হওয়ায় এখন ১৭টি পদে নির্বাচব হবে বলে কমিশন সুত্রে জানাগেছে। ১৭টি পদে মোট ১৭ জন নির্বাচিত হওয়ার জন্য সকল পদে ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনে সভাপতি ১টি পদের জন্য ভবানী শংকর ভট্টাচার্য্য ও সাবেক সাধারন সম্পাদক শামীম আহমদ চৌধুরী  প্রতিদ্বন্ধীতা করছেন। এ পদকে মর্যাদাপূর্ন পদ বলে আখ্যায়িত করেছেন। সহ-সভাপতি (পুরুষ) ৫টি পদের জন্য ৮ জন লড়াই করছেন। সহ-সভাপতি (মহিলা) ৩টি পদের জন্য ৩ জন মনোনয়ন পত্র দাখিল করায় বিনা প্রতি›দ্ব›দ্বীতায় তারা নির্বাচিত হয়েছেন। সাধারন সম্পাদক ১টি পদে ৩ জন প্রার্থী রয়েছেন। সংগঠনের গুরুত্বপূর্ন পদ সাধারন সম্পাদক। তাই এ পদ নিয়ে ৩ প্রার্থীর রয়েছেন দৌড়ের উপর। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ১টি পদের জন্য ২ জন প্রার্থী রয়েছেন। সহ-সাধারন সম্পাদক পুরুষ ও মহিলা ২টি পদে ২ জন দাখিল করায় তারা বিনা প্রতি›দ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক  ১টি পদে ৩ জন প্রার্থী রয়েছেন। সহ-সাংগঠনিক সম্পাদক ১টি পদের জন্য প্রার্থী রয়েছেন ২ জন। দপ্তর সম্পাদক পদে ২ জন প্রতি›দ্ব›দ্বীতা করছেন। অর্থ সম্পাদক ১টি পদে ২ জন প্রতিদ্ব›দ্বীতা করছেন। তথ্য ও প্রচার সম্পাদক পদে ১ জন প্রার্থী থাকায় বিনা প্রতি›দ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। ক্লাব/স্কাউট বিষয়ক সম্পাদক ১টি পদে ২জন প্রতি›দ্ব›দ্বীতা করছেন। নির্বাচনে মোট  ৮ শত ১৬ জন ভোটার (শিক্ষক-শিক্ষিকা) তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের নেতা নির্বাচন করবেন। নির্বাচনকে অবাধ, সুষ্টু ও শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন করতে গঠিত নির্বাচন কমিশন ও নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থীরা বদ্ধপরিকর। প্রধান নির্বাচন কমিশনার কাজী মাসুদুর রহমান, সহকারী নির্বাচন কমিশনার গৌতম কুমার চৌধুরী, রুহুল আমীন, তফাজ্জুল হক, তপন পাল, লাভলী বেগম, শিরীন ফাতেমা, আজিজুর রহমান চৌধুরী এ প্রতিনিধিকে জানান নির্বাচনকে অবাধ সুষ্টু ও স্বচ্ছতা বজায় রাখতে শতভাগ আশাবাদী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com