বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ-লাখাইর উন্নয়নে সর্বাত্বক প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছি-আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৩
  • ৭৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির বলেছেন শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে হবিগঞ্জ-লাখাই অন্য যে কোন সময়ের তুলনায় এগিয়ে গেছে। উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে অসমাপ্ত কাজ সমাপ্ত করতে সহযোগিতা করুন।
আবু জাহির আরো বলেন, জনসেবাকে এবাদত মনে করে কাজ করে যাচ্ছি। হবিগঞ্জ-লাখাইর উন্নয়নে আমার সর্বাত্বক প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছি। আমি স্বপ্ন দেখি হবিগঞ্জ-লাখাই কে বাংলাদেশের ৩০০ আসনের মধ্যে উন্নয়নের মডেল তৈরী করতে। আপনারা দোয়া, আর্শীবাদ ও ভোট দিয়ে এই সুযোগ আমাকে সৃষ্টি করে দিবেন।
তিনি গতকাল সোমবার লাখাই উপজেলার এসিআরসি উচ্চ বিদ্যালয় মাঠে ও বামৈ বাজারে পৃথক পৃথক সভায় এলাকাবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেন।
সবায় অন্যান্যের মাঝে  উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিক আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ, সাধারণ সম্পাদক এডঃ মুশফিউল আলম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আজনু, সাংগঠনিক সম্পাদক, ফজলে এলাহী ফরহাদ, এডঃ মাহফুজ মিয়া, মোতাকাব্বির চৌধুরী মলিন, মাস্টার এম এ মতিন, লাখাই উপজেলা কৃষকলীগ আহ্বায়ক শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, আওয়ামীলীগ নেতা আলমগীর আলম মাহফুজ, এনায়েত হুসেন, মালেক লস্কর, ইকবাল আহম্মদ তালুকদার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম আলম, বিষয়ক ত্রান সম্পাদক হাফিজুল ইসলাম, লাখাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ মোলা প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com